admin
প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের শামসুদ্দিনে ঠাঁই নেই। রোগীতে ভর্তি। এক সিটে ডাবল রোগী। এতেও সংকুলান হচ্ছে না। পিআইসিইউ ৭টি। সাপোর্ট দিতে আছে এসডিইউ বেডও। কিন্তু রোগী বাড়ায় চাপ বেড়েছে। সিলেটে হামের জন্য বিশেষায়িত হাসপাতাল এটি। বিভাগের একমাত্র হাসপাতাল। গত দু’মাস ধরে রোগীর সেবা দেয়া হচ্ছে। এই হাসপাতালে বেড হচ্ছে একশ’ শয্যার। গতকাল রবিবার বিকাল পর্যন্ত রোগী ভর্তি ১২২ জন। এক বেডে দুই শিশুকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে জেলা সিভিল সার্জন ও ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ এতদিন চিকিৎসা প্রদানের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অতিরিক্ত ১১ জন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এ হাসপাতালে আনা হয়েছে। আছেন ওসমানীর বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানিয়েছেন- সাধ্যমতো হামের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। যেহেতু করোনাকালীন সময়ের লড়াই করার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে। কিছু কিছু সমস্যা ছিল। স্বাস্থ্য বিভাগ থেকে সেগুলো চিহ্নিত করে দূর করা হয়েছে। তিনি জানান- যেহেতু বর্তমানে রোগী বেড়েছে এ কারণে এক বেডে ডাবল রোগী রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে বিশেষায়িত হাসপাতাল শামসুদ্দিনে যখন রোগী ভর্তির সুযোগ নেই এই অবস্থায় ওসমানী হাসপাতালে একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
আজ সোমবার থেকে পুরোদমে এই ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হচ্ছে। হাসপাতালের ৩২নং ওয়ার্ডকে শিশু ইউনিট ৫ বলে এই ওয়ার্ডটি চালু করা হয়েছে। ওয়ার্ডে ৩৫ থেকে ৪০ জন রোগী রেখে চিকিৎসাসেবা দেয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে এই ওয়ার্ডের সঙ্গে আরও ৫টি পিআইসিইউ চালু করা হচ্ছে। সেটি চালু হতে কয়েকদিন লাগতে পারে। ওসমানীতে বর্তমানে ১০টি পিআইসিইউ চালু রয়েছে। সেগুলোতে রোগীর জায়গা হচ্ছে না। এ কারণে অনেক ক্রিটিক্যাল রোগীকে এসডিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও ৭টি পিআইসিইউ চালু করা হয়েছে। গুরুতর রোগীকে পিআইসিইউতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সবমিলিয়ে সিলেটে সরকারি ব্যবস্থাপনায় ২২টি পিআইসিইউ চালু হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনীর জানিয়েছেন- হামের চিকিৎসার জন্য আগে থেকেই বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছিল। বর্তমানে রোগী বাড়ায় ওসমানী হাসপাতালে আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে। একইসঙ্গে বাড়ানো হচ্ছে পিআইসিইউও। তিনি বলেন- বিশেষায়িত হাসপাতাল চালুর পর রোগী বাড়লে কী কী উদ্যোগ নিতে হবে সেটি আগে থেকেই চিন্তাভাবনা রাখা হয়েছিল। সেজন্য রোগী বৃদ্ধির হার বেড়ে যাওয়ার পর পরই ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে- হাসপাতালে ৫টি ওয়ার্ডে আরও ৬ থেকে ৭শ’ রোগী বিভিন্ন রোগে চিকিৎসা গ্রহণ করছেন।
তাদের চিকিৎসা স্বাভাবিক রাখতে চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছে। হামের রোগী বাড়ায় চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। ক্রমশ শিশু মৃত্যুর হার বাড়ায় চিকিৎসকসহ চিকিৎসা সংশ্লিষ্টদের মানসিক চাপও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে- গেল ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। গতকাল পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন।
দুপুর পর্যন্ত ১২২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন। বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে যে ২৬৮ জন ভর্তি ছিলেন তার মধ্যে সর্বোচ্চ ১১৮ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রোগী।
এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়
সীমান্ত এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জকিগঞ্জ সিলেট থেকে : সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সতর্ক ও
ফ্রান্স প্রতিনিধি: মঙ্গলবার ০২/০৬/২০২৬ইং অধ্যাপক মুহাম্মদ ইউনূস হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন। প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক