admin

প্রকাশিত: 4:33 PM, February 24, 2026

শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পদ খালি থাকায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বলেন, আমরা নির্দেশ ৃদিয়েছি আগের বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ওসি-এসপি বদলি বা নিয়োগ হয়েছে অনেক জায়গায়। কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ বা বদলি হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এসমস্ত বিষয় দেখে দেওয়া উচিত কিন্তু সেই বিবেচনায় তা হয়নি।’

তিনি বলেন, লটারির মাধ্যমে যাকে যেখানে দিয়েছে, সেই লটারিটাও ট্রান্সপারেন্ট বলে আমরা মনে করি না। সরকারে এভাবে বদলি যথাযথ হয় না। আমরা নির্দেশনা দিয়েছি যারা দক্ষ বা ডিপার্টমেন্ট যাকে দক্ষ মনে করবে বা যাকে যেখানে দেওয়া দরকার সেভাবেই করবে। ২০০৬ সালে নিয়োগবঞ্চিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ন্যায়বিচার পাবেন বলে জানান তিনি।

তিনি বলেন, প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের স্বস্তি প্রদান। এ জন্য ফ্যাসিবাদী সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, তা ভেরিফিকেশন করা হবে। তা যথাযথ ছিল কিনা দেখা হবে। আইন অনুসারে তারা লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা, তা দেখা হবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ আইনের বাইরে কোনো প্রটোকল দিতে পারবে না। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিস সেবায় হয়রানি বন্ধ করার জন্য বেসরকারি সহায়তাকারী আউটসোর্সিং করার পরিকল্পনা আছে।

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক