admin

প্রকাশিত: 12:03 PM, July 24, 2026

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলা ও ইংরেজি ভার্সনের আয়োজনে সপ্তাহব্যাপী রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক এবং নির্ধারিত বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার কলেজের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না; সততা, শৃঙ্খলা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং মানবিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ। সহ-পাঠ্য কার্যক্রম এসব গুণ বিকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।

তিনি আরও যোগ করেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কেবল একাডেমিক সাফল্য দিয়ে সবকিছু বিচার করা যায় না। আত্মবিশ্বাস, সৃজনশীলতা, দলগত কাজের সক্ষমতা এবং ইতিবাচক মানসিকতাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের সফল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর নিয়মিত সহ-পাঠ্য কার্যক্রমে অংশ নিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো উচিত।

প্রতিযোগিতাগুলো মূলত জুনিয়র (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), ইন্টারমিডিয়েট (নবম-দশম শ্রেণি) এবং সিনিয়র (একাদশ শ্রেণি) এই তিনটি পৃথক বিভাগে সপ্তাহব্যাপী পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রতিটি বিভাগের সেরাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া আল মামুন। পুরো অনুষ্ঠানটির চমৎকার সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব।

অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যক্ষ মো. ফয়জুল হক ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর করেন। পরবর্তীতে এক আনন্দঘন পরিবেশে শিক্ষক, অভিভাবক ও বিজয়ী শিক্ষার্থীদের ফটোসেশনের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব, ভাষা দক্ষতা এবং সৃজনশীল মেধার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক সহ-পাঠ্য কার্যক্রম নিয়মিত বজায় রাখা হবে।


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা ও দফায় দফায় পুলিশের বাধা

হবিগঞ্জে ১৪৪ ধারা ও দফায় দফায় পুলিশের বাধা

এনসিপির সড়কে অবস্থান, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় পুলিশের বাধা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের

নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,