admin
প্রকাশিত: 10:36 AM, August 5, 2026
স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন নবাগত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। দায়িত্ব পালনে আরও আন্তরিক, দক্ষ ও জনগণবান্ধব হওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সিলেটভ্রমণ
তিনি গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আগস্ট ২০২৬ মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় উপস্থিত হলে এসএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
সভায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দাপ্তরিক, প্রশাসনিক ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন। যৌক্তিক বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জনসেবার মানোন্নয়ন, পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন, মোঃ রিয়াজুল কবির, পিএসসি, সুদীপ্ত রায়, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, পুলিশ লাইন্সের কর্মকর্তা, সিভিল স্টাফ, পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থাপিত সৌরচালিত (সোলার)
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং তথ্য যাচাইকরণ
সিলেটের সংবাদ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত
সিলেটের সংবাদ ডেস্ক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এলো স্বস্তির খবর। এখন থেকে কোনো কর্মীর মূল নিয়োগকর্তা (কফিল) আকামা
গোলাপগঞ্জ প্রতিনিধি: আজ শোকাবহ ৪ আগস্ট। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ইতিহাসে সংযোজিত হওয়া সবচেয়ে নির্মম ও কলঙ্কিত এক