admin

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদে ১০ ফুটের অজগর আতঙ্ক ছাপিয়ে প্রাণ বাঁচালেন সজল দেব

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদে ১০ ফুটের অজগর আতঙ্ক ছাপিয়ে প্রাণ বাঁচালেন সজল দেব

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের ছাদ থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের মৌলভীবাজার রোডের ৫নং পুল সংলগ্ন ‘মজিদ মঞ্জিল’ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মজিদ মঞ্জিলের বাসিন্দারা ছাদে কাজ করতে গিয়ে হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। মুহূর্তেই পুরো পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমালের নিরাপত্তায় তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে কয়েকজন সাপটিকে মারার উদ্যোগ নিলেও সচেতন এক নাগরিক খবর দেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এ।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল তার ছোট ভাই সঞ্জিত দেবকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় উৎসুক জনতার ভিড়ে এলাকা সরগরম হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে ছাদের বিভিন্ন কোণ থেকে সাপটিকে নিরাপদে ধরার চেষ্টা চালান তারা। অবশেষে বেলা ১১টার দিকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকারী স্বপন দেব সজল জানান, সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল। তিনি বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের প্রাণীকে না মেরে সংশ্লিষ্টদের খবর দেওয়াই সচেতনতার পরিচয়। উদ্ধার শেষে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটিকে দ্রুতই লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা অন্য কোনো নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট