admin

প্রকাশিত: 4:55 AM, September 9, 2026

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের।

ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে এই ওয়ার্ডের জাহাঙ্গীরনগর এলাকাটি বর্তমানে সমগ্র সদর উপজেলার অন্যতম প্রধান ‘মাদকের হাটে’ পরিণত হয়েছে।

বাহ্যিকভাবে সাধারণ বাসা-বাড়ি কিংবা ভাড়াটিয়া ঘর মনে হলেও, অনুসন্ধানে জানা গেছে জাহাঙ্গীরনগর এলাকায় প্রতিদিন গড়ে লাখ লাখ টাকার মাদকের কেনাবেচা চলছে। আর এই বিশাল অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে চিহ্নিত অপরাধী মো. সেলিম ও তাঁর স্ত্রী বেগম দম্পতির নেতৃত্বাধীন একটি প্রভাবশালী মাদক সিন্ডিকেট।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীরনগরের এই মাদক সিন্ডিকেটের মূল চালিকাশক্তি মো. সেলিম ও তাঁর স্ত্রী বেগম।

প্রাথমিকভাবে গাঁজার খুচরা ব্যবসা দিয়ে শুরু করলেও পরবর্তীতে সীমান্ত রুট ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলের বড় বড় চালান আনতে শুরু করেন সেলিম-বেগম দম্পতি। অল্প দিনেই মাদকের এই বিষাক্ত কারবার চালিয়ে দম্পতিটি শূন্য থেকে লাখপতি বনে গেছেন। নারী হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বেগম অত্যন্ত সুকৌশলে স্থানীয় কিছু তরুণ যুবকের সহায়তায় আড়ালে থেকে মাদকের পাইকারি ও খুচরা সরবরাহ নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের মরণনেশায় জড়িয়ে এলাকার অনেক পরিবার আজ নিঃস্ব হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে উদীয়মান তরুণ ও যুবসমাজ। অন্যদিকে এই চিহ্নিত মাদক কারবারি দম্পতি দিন দিন বিপুল অবৈধ সম্পদের মালিক হয়ে উঠছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাদক কারবারি বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সরাসরি অস্বীকার না করে বলেন, নিউজ করার দরকার নেই, সিনিয়রদের সাথে নিয়ে বিষয়টি সমাধান করবো। এ কথা বলেই তিনি কল কেটে দেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হাবিজ জানান, জাহাঙ্গীরনগর এলাকায় মাদকের বিচরণ বাড়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আমরা স্থানীয়ভাবে একাধিকবার সমাজকে সচেতন করার চেষ্টা করেছি। তবে এই চিহ্নিত মাদক কারবারিদের অপতৎপরতা চিরতরে বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার ও ধারাবাহিক অভিযান অপরিহার্য।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো এলাকাকেই মাদকের নিরাপদ আস্তানা হতে দেওয়া হবে না। আমার থানাধিন এলাকাগুলোর মাদকের সিন্ডিকেট ও জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল