admin
প্রকাশিত: 3:34 PM, August 12, 2026
রুবেল আহমদ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) যৌথ উদ্যোগে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পেইন ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে খাদ্য ও সুস্বাস্থ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বারটান-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ শরিফুল ইসলাম এবং জনাব শ্রী কৃষ্ণ কুমার মন্ডল। তাঁরা হাতে-কলমে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি বিষয়ক মৌলিক ধারণা প্রদান করেন এবং দৈনন্দিন জীবনে সুষম খাদ্যের গুরুত্ব বুঝিয়ে বলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা জানান, “কৃষিই সমৃদ্ধি। একটি উন্নত, সমৃদ্ধ দেশ ও সুস্থ জাতি গঠনে সুষম খাদ্য ও পুষ্টি সচেতনতা প্রধান ভূমিকা পালন করবে।”
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের মূল্যবান ফলদ ও ওষুধি গাছের চারা এবং ‘পুষ্টিপ্লেট’ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে আগত অতিথিবৃন্দ গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল