admin
প্রকাশিত: 4:24 PM, August 12, 2026
মো.জুনেদ আহমদ
সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাই কি এখন সাংবাদিকের অপরাধ? সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারী নির্যাতন কিংবা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই কেন সাংবাদিককে হুমকি-ধমকির মুখে পড়তে হবে? দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের চাপ, ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন। কখনো সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র, কখনো রাজনৈতিক দলের প্রভাবশালী কিংবা সামান্য পদধারী নেতাদের পক্ষ থেকেও সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ ওঠে। একজন সাংবাদিকের দায়িত্বই হলো সমাজের অসংগতি তুলে ধরা। যেখানে অন্যায়, সেখানেই প্রশ্ন তোলা; যেখানে অনিয়ম, সেখানে তথ্য তুলে ধরা—এটাই সাংবাদিকতার মূল শক্তি। কোনো সংবাদ কারও স্বার্থের বিরুদ্ধে গেলে তার জবাব হওয়া উচিত তথ্য ও যুক্তি দিয়ে, হুমকি দিয়ে নয়। সাংবাদিকের কলম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। সেই কলম মানুষের কথা বলে, সত্যকে তুলে ধরে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তৈরি করে।
কিন্তু বাস্তবতা হলো, অনেক সাংবাদিক সংবাদ প্রকাশের পর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন। হুমকি শুধু একজন সাংবাদিককে ভয় দেখায় না; এর প্রভাব পড়ে পুরো গণমাধ্যমের স্বাধীনতার ওপর। একজন সাংবাদিক যদি ভয় পেয়ে সত্য লিখতে না পারেন, তাহলে সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরবে কে? কোনো সংবাদ ভুল হলে তার প্রতিবাদ করার গণতান্ত্রিক ও আইনসম্মত পথ রয়েছে।
কিন্তু সংবাদ বন্ধ করতে হুমকি, চাপ কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। তাই সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে রাজনৈতিক দল ও সামাজিক নেতৃত্বেরও দায়িত্ব সাংবাদিকতার স্বাধীনতাকে সম্মান করা। অন্যায়কে আড়াল করতে সাংবাদিকের কণ্ঠ রোধ নয়, বরং অন্যায় বন্ধ করাই হতে হবে সমাধান। সাংবাদিকের কলম থামিয়ে দিলে হয়তো একটি সংবাদ চাপা দেওয়া যায়, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। তাই আজ সময়ের দাবি— সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত হোক, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকুক এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কারণ সাংবাদিকের কণ্ঠ রোধ করা মানে শুধু একজন সাংবাদিককে নীরব করা নয়; বরং সমাজের সত্য জানার অধিকারকে নীরব করে দেওয়া।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল