admin
প্রকাশিত: 7:06 AM, July 14, 2026
সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নেতা মাঠের রাজনীতিতে আপসহীন ও ত্যাগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তবে রাজনৈতিক অঙ্গনে তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও দলের প্রতি অবিচল আনুগত্যের কারণে সম্প্রতি তার বিরুদ্ধে একটি মহল নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের।
তৃণমূলের একাধিক কর্মী ও সমর্থকদের মতে, কয়েস লোদী এমন একজন সাহসী রাজনীতিবিদ যিনি ক্যারিয়ারের কোনো সংকটে বা প্রতিকূল পরিস্থিতিতে মাঠ ছেড়ে পালিয়ে যাননি। দলের প্রতি সর্বদা আনুগত্য প্রকাশ করে তিনি কেন্দ্রীয় ও স্থানীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর এ কারণেই তাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে।
ব্যক্তিজীবনে অত্যন্ত পরিচ্ছন্ন, মার্জিত, আধুনিক ও স্মার্ট ব্যক্তিত্বের অধিকারী কয়েস লোদী ধর্মপ্রাণ হিসেবেও সুপরিচিত। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও নিয়মিত কবর জিয়ারতের মতো ধর্মীয় অনুশাসনে তাকে একনিষ্ঠ দেখা যায়, যা একজন সচেতন ও রুচিশীল নাগরিকের অনন্য বৈশিষ্ট্য হিসেবে ভাবিয়ে তোলে সর্বমহলকে।
তার দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শুধু দলিলেই নয়, স্থানীয় সরকারেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ২০০৩ সাল থেকে শুরু করে টানা চারবার তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২৩ সালের সিসিক নির্বাচনে দলের সিদ্ধান্তের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থেকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং নিজে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকেন যা তার দলীয় আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।
রাজনীতিতে দীর্ঘ সংগ্রামের কারণে অতীতে তাকে একাধিকবার রাজনৈতিক মামলা, হামলা ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। তবে সকল বাধা উপেক্ষা করে তিনি বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করার ক্ষেত্রে নিজের রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার পূরণ করে যাচ্ছেন।
দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সম্প্রতি তিনি রাষ্ট্রীয় পর্যায়েও একটি বড় দায়িত্ব পেয়েছেন। ২০২৩ সালের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী সরকার তাকে সরকারের গ্রেড-২ পদমর্যাদায় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’-এর প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে। দায়িত্ব গ্রহণের পর তিনি সিলেটের পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, কয়েস লোদীর বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করা যাবে না, বরং দলীয় নেতাকর্মী ও সিলেটের সাধারণ মানুষের ভালোবাসায় তিনি আরও সুদৃঢ় অবস্থানে এগিয়ে যাবেন।
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম
প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়