admin

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

সিলেটের সীমান্তে শিশুসহ ৯ জন আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

সিলেটের সীমান্তে শিশুসহ ৯ জন আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশু ও নারীসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হলে পুলিশ গত সোমবার তাদের আদালতে প্রেরণ করে।

আটককৃতরা হলেন— বাগেরহাট জেলার হাসান গাজি, তার স্ত্রী আয়েশা খাতুন ও ১৫ মাস বয়সী শিশু সন্তান আবীর গাজি; একই জেলার শুকুর আলী ও হাসিনা আক্তার; কিশোরগঞ্জের রোজিনা আক্তার; মুন্সিগঞ্জের পারুল রাজবংশী এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার নাহিদ আহমেদ নাঈম ও হেলাল আহমেদ।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের ৪ ব্যাটালিয়নের মুক্তারপুর ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। এরপর ৫ এপ্রিল গত রবিবার দুপুরে তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরের পর ওই দিন বিকেলেই তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন জানান, “অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক হওয়া ৯ বাংলাদেশিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা