admin

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক:

বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান করা গেলে এক্ষেত্রে সফল হওয়া যাবে।

যুক্তরাজ্যের করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকিরকে নিয়ে গত সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার ও হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহŸাব মোস্তফা খান ও বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিল্লুর রহমান জিলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও শফিক আহমদ শফি প্রমুখ।
মতবিনিময় সভায় মুজিবুর রহমান আছকির বলেন, বিলেতের পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রাজনীতির পাশাপাশি ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। কিন্তু বাংলাদেশ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচারণা ও নিরাপত্তাজনিত কারণে পরবর্তী প্রজন্ম দেশবিমুখ হয়ে পড়ছে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে সাংবাদিকদের ওয়াচডগের ভ‚মিকা পালনের আহŸান জানান। বালাগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে আত-তাক্বওয়া মেটারনিটি ক্লিনিক হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিলেটে আমরা আগামীতে আরো অনেক কাজ করতে চাই। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা কমাতে তরুণ প্রজন্মের ৫০ জন প্রতিনিধিকে দেশে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্পডেস্ক চালু হবে। সবাই মিলে কাজ করলে এক্ষেত্রে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)