admin

প্রকাশিত: 12:12 PM, February 8, 2026

সিলেটে চায়ের কাপে ভোটের তাপ

সিলেটে চায়ের কাপে ভোটের তাপ
  • ♦ মাইকিং-লিফলেট বিতরণের পাশাপাশি প্রচারে আছে অনেক ভিন্নতা
    ♦ তরুণ ও নারী ভোটার আকৃষ্ট করতে বিশেষ কৌশল

মো. নুরুল ইসলাম:

সিলেটের ঐতিহ্যবাহী চায়ের দোকানগুলোতে এখন সকাল থেকে মধ্যরাত অবধি চলছে বিরামহীন আড্ডা। হাতে সাতকড়া চা কিংবা লিকার চা, আর মুখে রাজনৈতিক দলের হার-জিতের সমীকরণ। সাধারণ ভোটারদের মধ্যে প্রধান কৌতূহল কারা হচ্ছেন এবার দলীয় প্রার্থী? বন্দরবাজারের এক পুরনো চায়ের দোকানে আড্ডারত ষাটোর্ধ্ব প্রবীণ ভোটার আব্দুল করিম বলেন, বাপু, সিলেটে ভোটের স্বাদই আলাদা। চা ছাড়া যেমন দিন চলে না, রাজনীতি ছাড়াও আমাদের ঘুম আসে না। এবার নতুন ভোটারদের নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

এবারের নির্বাচনে সিলেটের ছয়টি আসনেই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তরুণ ভোটাররা। বিশেষ করে ২০২৪-এর ছাত্র আন্দোলনের পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের চাওয়া-পাওয়া এবং প্রার্থীদের যোগ্যতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ইন্টারনেটের যুগে তথ্যের সহজলভ্যতা থাকায় তরুণরা কেবল প্রতীকের দিকে না তাকিয়ে প্রার্থীর অতীত কর্মকাণ্ড ও স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দিচ্ছেন।

নির্বাচনী প্রচারণায় বড় দলগুলোর প্রার্থীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। পাড়া-মহল্লায় মতবিনিময় সভা, উঠান বৈঠক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতিই বলে দিচ্ছে নির্বাচনের দামামা বেজে গেছে। সিলেট-১ (সদর ও সিটি কর্পোরেশন) আসন নিয়ে বরাবরের মতোই বাড়তি উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের ধারণা, এই আসনের ফলাফলই পুরো বিভাগের রাজনীতির দিক-নির্দেশনা দেয়।নির্বাচনি উত্তাপ এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেষ মুহূর্তে সর্বোচ্চ ভোট টানার চেষ্টায় ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি, পাড়া-মহল্লা, হাটবাজার এমনকি ধর্মীয় উপাসনালয়েও গিয়ে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে চায়ের দোকানে। টি-স্টলগুলো যেন পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে তুমুলভাবে। ‘চায়ের কাপে ভোটের তাপ’ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।

নগর কিংবা গ্রাম-অলিগলি যেন পরিণত হয়েছে প্রচারের খোলা মঞ্চে। সকাল থেকেই প্রার্থীদের গাড়িবহর কিংবা সমর্থকদের লম্বা মিছিল। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণের পাশাপাশি সরাসরি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। অনেক প্রার্থী নিজেই সাধারণ মানুষের বাড়ির উঠানে বসে মনোযোগ দিয়ে শুনছেন সুখ-দুঃখ, উন্নয়ন ও সমস্যার কথা। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের, কেউ আবার কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছেন। হাটবাজারে ভোটের প্রচার তুঙ্গে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রার্থীরা হাত মেলাচ্ছেন, হাসিমুখে কুশল বিনিময় করছেন, কেউ কেউ ছোট সমাবেশ করে বক্তব্যও দিচ্ছেন। ধর্মীয় উপাসনালয়কেন্দ্রিক প্রচারও চোখে পড়ছে। নামাজ, প্রার্থনা বা উপাসনা শেষে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রার্থীরা। কেউ কেউ নৈতিকতা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তবে এ ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের প্রচারে ভিন্ন মাত্রাও যোগ করেছেন কিছু প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রচার, ছোট ভিডিও বার্তা, এমনকি গ্রাফিক্স ও গান ব্যবহার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে অনলাইন প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। কেউ কেউ সাইকেল বা মোটরসাইকেল র‌্যালি, পথনাটক কিংবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের আলাদা করে তুলে ধরছেন।

তরুণ ভোটারদের কাছে টানতে নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নারী ভোটারদের কাছে পৌঁছাতেও বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে। উঠান বৈঠক, নারী সমাবেশের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। নারী কর্মীরাও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার কাজে সক্রিয় ভূমিকা রাখছেন। এতে নির্বাচনি প্রচারে অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

নির্বাচন বিশ্লেষকদের মতে, শেষ সময়ের এই জোরালো প্রচার ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দ্বিধাগ্রস্ত ভোটারদের মন জয় করতে পারলে ফল বদলে যেতে পারে। সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে। ব্যস্ত সময়ের মধ্যেই প্রার্থী ও কর্মীরা চেষ্টা করছেন প্রতিটি ভোটারের দরজায় পৌঁছাতে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ আর সেই উত্তাপেই নির্ধারিত হবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একাধিক প্রার্থী জানিয়েছেন, তাদের টার্গেট ভোট কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি। এতে করে নিজ নিজ পাল্লা ভারী হবে এমনটাই মনে করছেন তারা।

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিগত ১৭ বছর দেশের জনগণ ভোট দিতে পারেননি। এখন দেশবাসী মুখিয়ে আছেন ভোট দিতে। ১২ তারিখে দেশে ভোট উৎসব হবে। আমার নির্বাচনি এলাকায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা আমাকে বলেছেন, সকাল থেকে লাইন ধরে ভোট দেবেন।

সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালিক বলেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। আবার বিনাভোটের সংস্কৃতিও দেশবাসী দেখেছে। নাগরিক অধিকার প্রয়োগের এটাই সুবর্ণ সুযোগ। নির্বাচনি প্রচারে শুরু থেকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আসছি। ভোটাররাও আমাকে আশ্বাস দিয়েছেন তাঁরা ভোট কেন্দ্রে যাবেন।

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিম বলেন, আমি প্রচারে শুরু থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাঁরা আশ্বস্তও করছেন। আশা করছি, আমার আসনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি থাকবে এবং এই নির্বাচনে লাঙ্গলের জয়জয়কার হবে।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে