admin

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

সিলেটে জিএসসি’র সেমিনারে ব্যারিস্টার আতাউর রহমান

সিলেটে জিএসসি’র সেমিনারে ব্যারিস্টার আতাউর রহমান
অবৈধ পথে বিদেশ গিয়ে অনেকের স্বপ্নের সমাধি হচ্ছে
বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদনির্ভর হয়ে পড়ায় এবং কারিগরি দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ তার যোগ্য স্থান করে নিতে পারছে না। একইসঙ্গে লিবিয়া হয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রাণহানি এবং মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের বিষয়টি বর্তমানে এক চরম জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি)  ইন ইউকে আয়োজিত ‘অবৈধ ঝুঁকিপথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধপথে ইউরোপ গমনের উপায়’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রবাসী কমিউনিট নেতা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিক নেতৃবৃন্দ এসব মন্তব্য করেন।
সেমিনারের কি-নোট পেপার (মূল প্রবন্ধে) উপস্থাপনকালে জিএসসি’র সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান বলেন, বিলেতসহ বিভিন্ন দেশে বৈধ পথে গিয়ে অনেকে অবৈধ হয়ে যাচ্ছে। অনেকের জীবনের স্বপ্নের সমাধি হচ্ছে। কন্টাক্ট ম্যারিজ, বডি পাস, কেয়ার ভিসা এমনকি স্টুডেন্ট ভিসায়ও অনেকে সেখানে গিয়ে বিপদে পড়ছে। সেখানে অনেকে আবার ডোমেস্টিক ভায়োলেন্সও করছে। দেশে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য বিদেশ যাবার পরামর্শ তার। পাশাপাশি এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিরও তাগিদ দেন।
ব্রেক্সিট-পরবর্তী লন্ডনের শ্রমবাজারের উদাহরণ টেনে বলেন, ‘ব্রেক্সিটের পর ব্রিটেনে প্রচুর শূন্যপদ তৈরি হলেও ইংরেজি ভাষার দক্ষতা ও নির্দিষ্ট কারিগরি জ্ঞান না থাকায় আমরা সেই সুযোগ নিতে পারিনি। জিএসসি একটি প্রেশার গ্রুপ হিসেবে সরকারকে
সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করছে, তবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনিয়োগ বাড়ানো জরুরি।’
জিএসসির বর্তমান চেয়ার সালেহ আহমদ তারা দীর্ঘদিন ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু, এ দাবি আজো উপেক্ষিৎ সিলেট-ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট ফের চালু হওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্ভোগ এড়াতে তিনি সংশ্লিষ্টদের বৈধ পথে বিদেশ যাবার পরামর্শ দেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়টিকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজার হাজার নারী সেখানে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন।
সরকার সব জেনেও কেন তাদের সেখানে পাঠাচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। নারীদের দেশের বাইরে না পাঠিয়ে দেশের ভেতরেই সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
জিএসসি সিলেট  চ্যাপ্টারের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর কবির দক্ষ জনশক্তি তৈরীর মাধ্যমে বিদেশে মানুষ পাঠানোর প্রতি গুরুত্বারুপ করেন। এজন্য সরকারের পাশাপাশি প্রবাসী বিনিয়োগও আহ্বান করেন তিনি।
আলোচনায় অধ্যাপক ফরিদ আহমদ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা মূলত সনদনির্ভর। কারিগরি প্রতিষ্ঠানে প্রবাসী বিনিয়োগের মাধ্যমে একটি দক্ষ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ধন্যবাদ বক্তব্যে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ সিলেটের সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা অঞ্চলের মানুষের অবৈধ পথে লিবিয়া যাওয়ার প্রবণতা নিয়ে কথা বলেন। তিনি পরামর্শ দেন, ‘আত্মীয়-স্বজনদের বিদেশ পাঠানোর জন্য বড় অংকের টাকা দালালের হাতে না দিয়ে, সেই অর্থ জিএসসির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিতে ব্যয় করলে নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত হবে।’
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, পাসপোর্ট অ্যাটাসটেশনের ক্ষেত্রে লন্ডনের বাংলাদেশ দূতাবাসের হয়রানির বিষয়ে জিএসসির সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, জিএসসির সিলেট চ্যাপ্টারের নেতৃবৃন্দসহ সুধীজনের উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল