admin

প্রকাশিত: 5:27 AM, November 25, 2025

সিলেটে পাথরে ফুল ফুটাতে মহা আয়োজন

সিলেটে পাথরে ফুল ফুটাতে মহা আয়োজন

ফয়সাল আমীন: পাথর সম্পদে অর্থনীতির শক্তিশালী ভিতকে পরিবেশের দোহাই দিয়ে রূপান্তর করা হচ্ছে পর্যটনের আবরনে। এনিয়ে রাষ্ট্রের পরিকল্পনাও বেশ। পর্যটনে কাছে টানবে পর্যটকদের, এগিয়ে যাবে সিলেট, একই সাথে দেশ। অথচ সিলেটের প্রবাসীদের দেশে আসা সহজীকরনে নেই রাষ্ট্রের কার্যত উদ্যোগ। নেই বলেই প্রবাসীরা বারবার তুলছেন আপত্তি, জানাচ্ছেন অভিযোগ। বাস্তবিক অর্থে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে প্রবাসী তথা প্রবাসী প্রজন্ম ক্রমশ হচ্ছে দেশবিমুখ।

তারা ছুটিতে ঘুরচ্ছে তুরস্ক সহ ইউরোপ এর বিভিন্ন দেশ। এর কারন দেশে নিরাপত্তা কেবল নয়, দেশের পথে পা বাড়ানো প্রবাসীরা পড়ছেন পদে পদে বিড়ম্বনায়। বিড়ম্বনা লাগব করে প্রত্যাশা পূরনে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র, এমন অভিযোগ। সিলেট ওসমানী বিমানবন্দরটির আন্তর্জাতিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও, এটি প্রবাসীদের প্রত্যাশা পূরণে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতা তুলে ধরে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়েছে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল’।

গত বুধবার ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কাউন্সিলের নেতারা। তারা বলছেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে নামসর্বস্ব। একই সঙ্গে বিমানের ভাড়া নির্ধারণে বৈষম্য রোধ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।

‘বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল’ সূত্র বলছে, ‘নামেই আন্তর্জাতিক, কাজে নয়’- সিলেট ্ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ‘বিপুলসংখ্যক প্রবাসী সিলেট অঞ্চলের হওয়া সত্ত্বেও বিমান ভাড়া, ফ্লাইট সংখ্যা এবং সেবায় বৈষম্যের শিকার হচ্ছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত রাডার ব্যবস্থা, মানসম্পন্ন গ্রাউন্ড হ্যান্ডলিং, আন্তর্জাতিক রুটে পর্যাপ্ত ফ্লাইট এবং আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করা জরুরি।’

সংগঠনের পক্ষে দাবি জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া নীতিতে অস্বচ্ছতা ও সিন্ডিকেটের কারণে প্রবাসীরা অতিরিক্ত টাকা গুনতে বাধ্য হন। অবিলম্বে ন্যায্য ভাড়া, নিয়মিত ফ্লাইট পরিচালনা এবং প্রবাসী বান্ধব নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সংগঠনের নেতারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পর্যটন ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুললে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই সরকারের গুরুত্ব ও দ্রুত পদক্ষেপই এখন সময়ের দাবি।

এছাড়া সংগঠনের একাধিক নেতা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া আধিপত্য রাখতে যেয়ে রুদ্ধ করে রাখা হয়েছে আন্তর্জাতিক অন্য বিমানগুলোর সুযোগ। সত্যিকার আন্তর্জাতিক বিমানবন্দর হলে এখানে বহুজাতিক এয়ারলাইনগুলোর ফ্লাইটসমুহ (যেমন: কাতার এয়ারওয়েজ, তার্কিশ এয়ারলাইন্স, ইত্তেহাদ এয়ারলাইন্স, এমিরাত এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স ইত্যাদি) সিলেট থেকে সরারসরি আসা যাওয়া করতো বা সেখানে অবতরণ করার সুযোগ থাকতো। শুধুমাত্র বিমানের কয়েকটি ফ্লাইট যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে যাওয়া আসা ছাড়া এখানে আর কোন আন্তর্জাতিক ফ্লাইটের সুযোগ নেই।

তারা বলেন, খোদ লন্ডন সিটির ভিতর লন্ডন সিটি এয়ারপোর্ট নামে একটি বিমানবন্দর আছে। যা সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরের অর্ধেক হবে। লন্ডন সিটি এয়ারপোর্ট এর রানওয়ের দৈর্ঘ মাত্র ৪৯৪৮ ফুট আর সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ হচ্ছে ৯৬৪৬ ফুট। অথচ লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে গোটা ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আমেরিকায় ফ্লাইট যাওয়া-আসা করে। ২০১৮ সালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর দিয়ে যাত্রী যাওয়া আসা করেছেন ৫,৩৩২০৮ জন। অপরদিকে লন্ডন সিটি এয়ারপোর্ট ২০২২ সালে যাত্রী যাওয়া আসা করেছেন ৩০,০৯,৩১৩ জন।

অর্থাৎ সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের অর্ধেক সাইজের ওই বিমান বন্দরে পরিপূর্ণ আন্তর্জাতিক সুবিধায় আমাদের বিমানবন্দরের চেয়ে ছয়গুন বেশী যাত্রী আসা-যাওয়া করেছেন। তারা বলেন, সিলেট বিদ্বেষী দুর্নীতিবাজ মহলের কারণে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর সত্যিকার অর্থে ও পূর্নাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠছে না। এর ফলে বহির্বিশ্বে থাকা সিলেটের যাত্রীরা অযথা বৈষম্য ও ভোগান্তির শিকার হচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ইংল্যান্ড থেকে বিমান প্রথমে সিলেটে যায়। এরপর যায় ঢাকা। এখানেও ঢাকা থেকে সিলেটের ভাড়া ২০০ থেকে ৩০০ পাউন্ড বেশি। এর কারণ রহস্যজনক। এটা সিলেটের প্রতি কর্তৃপক্ষের বৈষম্যমূলক ও বিমাতাশুলভ আচরণ।

এ প্রসঙ্গে, বৃটেনের প্রথিতযশা আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নজির আহমদ বলেন, প্রাকৃতিক ও দর্শনীয় স্থানগুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি দিন সিলেটে ভীড় জমান হাজার হাজার পর্যটক। সেই পর্যটকদের শক্তিশালী অংশ হওয়ার সম্ভাবনা ছিল সিলেটের প্রবাসীরা। কিন্তু তাদের দেশে আসার পথ ক্রমশ জঠিল করা হচ্ছে। মুলত প্রব্সাী বান্ধব নয়, প্রবাসী বিরোধী এক মনোভাবে তৈরী এ হচ্ছে এমন অবস্থা। অথচ সিলেট হতে পারে দক্ষিন এশিয়ার একটি গুরুত্বপূর্ন চক্র কেন্দ্র। সিলেটের লক্ষ লক্ষ অধিবাসী ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকায় বসবাস করেন।

শুধু যুক্তরাজ্যেই বসবাস করছেন প্রায় সাত লক্ষের উপর সিলেটের অধিবাসী। তাদেরকে ‘ওয়ান ম্যান শপ’ এর মতো চড়া দামে শুধু বিমানে আসা-যাওয়া করতে বাধ্য না করে অন্যান্য এয়ারলাইন্সগুলোকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করার সুযোগ দিলে তারা সিলেটে নিজে ও পরিবারকে নিয়ে ঘনঘন বেড়াতে আরো বেশী আগ্রহী হবেন, আগ্রহী হবেন বিনিয়োগ করতে অথবা ইতিমধ্যে করা বিনিয়োগের পরিধি বাড়াতে। প্রতিযোগীতার কারণে বিমানের সেবার মানও বাড়বে। তার সাথে সাথে কমবে বিমান সংশ্লিষ্টদের দূর্ণীতি। সেকারনে শুধু নামেই নয় বরং পূর্নাঙ্গ ও সত্যিকার অর্থে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হলে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

তিনি বলেন, সিলেটের পাথরের জন্য রাষ্ট্র পক্ষের প্রশ্নবিদ্ধ ভালোবাসা দৃশ্যমান। বিরাট আয়োজনে পাথর রক্ষার সংগ্রাম। সেখানে বিশ্বমানের পর্যটন স্পট তৈরীর পরিকল্পনা। পাথরে ফুল ফুটাতে মহাকর্মযজ্ঞ।

অপরদিকে, দেশের স্বাধীনতা সহ সংকটকালে প্রবাসীদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে স্তুতি থাকলেও, প্রবাসীদের পথে পথে বিড়ম্বনা লাগবে কার্যকর উদ্যোগে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। তিনি বলেন, একেক জন প্রবাসী, বাংলাদেশের দূত। সেই দূতদের স্বার্থ তথা অধিকার রক্ষা না করে দেশের অর্থনীতির পথ সমৃদ্ধের কোন পরিকল্পনাই বাস্তবতা পাবে না। তাই প্রয়োজন প্রবাসী বান্ধব প্রকল্প গ্রহন এবং তা বাস্তবায়ন।


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল