admin
প্রকাশিত: 3:04 PM, April 1, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধী রয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৬৯ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮ জন এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি রয়েছেন ৯ জন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় ১০ জন, সন্দেহভাজন হিসেবে ৪ জন এবং ফুটপাত দখলকারী ৭ হকারকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে দায়েরকৃত মামলায় আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত