admin
প্রকাশিত: 6:18 AM, September 6, 2026
ইউরোপের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক বেতার মাধ্যম ‘রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (আরপিআই)’-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ক্বীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর তীরে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের উদ্যোগে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশে কোনো শ্রোতাক্লাবের পক্ষ থেকে রেডিও প্রাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘটনা এটিই প্রথম।
সার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট ড. এম শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, সাংবাদিক সৈয়দ আছলাম হোসেন, অ্যাডভোকেট ওমর ফারুক, সার্ক সিলেট জেলার সভাপতি মো. জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক সন্দীপ রায়, সিটি ইউনিটের সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন ও যুব রেড ক্রিসেন্ট নেতা মাহদী হাসান। বক্তারা বলেন, রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল হাজার মাইল দূরের চেক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও ইতিহাস জানার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই উদযাপনের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা একটি ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হলো।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী
জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা
যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই