admin
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’। তবে আইন পাস হলেও দীর্ঘদিন কার্যক্রম সীমাবদ্ধ ছিল কাগজে-কলমেই। প্রায় দুই বছরের বেশি সময় পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম।
এই লক্ষ্যেই কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ। পদায়নের পর বুধবার তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
সিলেটের বিশ্বনাথের বাসিন্দা জাদিদ সর্বশেষ চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে। ইউএনও হিসেবে দায়িত্ব নিয়ে স্বল্প সময়ে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুরকে পর্যটন আকর্ষণীয় স্থানে রূপ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
এর আগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন। ৩৩তম বিসিএসের এই কর্মকর্তা ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সাদি উর রহিম জাদিদ বলেন, “সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে, এখন বিধিমালা তৈরির কাজ চলছে। কার্যক্রম শুরুর লক্ষ্যেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।”
প্রাথমিকভাবে গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয়েই কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, “পরবর্তীতে আলাদা অফিস নেওয়া হবে এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হবে।”
সরকার ২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়। ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভায় আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’। একই বছরের ২৩ নভেম্বর এটি গেজেট আকারে প্রকাশিত হয়। তবে গেজেট প্রকাশের পরও কার্যক্রমে আশানুরূপ অগ্রগতি হয়নি।
সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, এবং পর্যটনবান্ধব টেকসই নগরী গড়ে তোলার উদ্দেশ্যে সিলেট সিটি করপোরেশন এলাকা ও আশপাশের অঞ্চল মিলিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।