admin
প্রকাশিত: 5:13 AM, August 11, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মূল বাড়ি কুমিল্লায় হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহপরান ও টিলাগড় এলাকা কেন্দ্রিক প্রভাব বিস্তার করে তিনি সিসিকে গড়ে তোলেন নিজস্ব রাজত্ব।
অনুসন্ধানে জানা যায়, সিসিকের ১২, ২৫, ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকাকালে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সাথে হাত মিলিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিজেই বিভিন্ন কাজ বাগিয়ে নিতেন সাইদুর।
সিসিকের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর এবং সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের ছত্রছায়ায় থেকে সিসিকের উন্নয়ন কর্মকাণ্ডে একচ্ছত্র প্রভাব খাটাতেন তিনি। ঠিকাদারদের জিম্মি করে পাওনা বিল দ্রুত ছাড় করার নামে মোটা অঙ্কের কমিশন আদায় করতেন। টাকা না দিলে সিসিকের কোনো ফাইলেই তার সই মিলত না বলে ভুক্তভোগীরা জানান।
কাজের তদারকি বাদ দিয়ে কর্মস্থল ফাঁকি দেওয়া এবং দিনমজুর শ্রমিকদের মজুরি আটকানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, তার দুর্ব্যবহার ও মজুরি বকেয়া রাখার কৌশলে তারা দিশেহারা।
স্বল্প বেতনের চাকরি করলেও গত কয়েক বছরে অবৈধ উপায়ে অর্জিত টাকায় বেনামে ফুলেফেঁপে উঠেছেন এই কর্মকর্তা। খাদিম এলাকায় গড়ে তুলেছেন বিশাল গরুর খামার এবং নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে-বেনামেও কিনেছেন প্রচুর জমিজমা।
ক্ষমতার পটপরিবর্তনের পর সুর বদলেছেন এই কর্মকর্তা। গত ৫ আগস্টের পূর্বে নিজেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের লোক দাবি করলেও, বর্তমানে তিনি বিএনপি নেতা এহসানুল হক মিলনের অনুসারী পরিচয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া, ছাত্র-জনতার ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নগরের একাধিক থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল