admin

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩
মো.জুনেদ আহমদ,ফ্রান্স:

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থল ও এর আশপাশে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। গত সোমবার (স্থানীয় সময়) ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভে অংশ নেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা। একই সময়ে এনসিপির সমর্থকেরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সভাস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন এবং অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, সভাস্থল এলাকায় সৃষ্ট উত্তেজনার ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাগ্বিত-া হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, স্থানীয় সময় সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করে।

বিবৃতিতে এসব কর্মকা-কে ‘কাপুরুষোচিত’ এবং ‘পূর্বপরিকল্পিত উসকানির অংশ’ বলে উল্লেখ করা হয়। সংগঠনটির দাবি, ভয়ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো বেরিয়ে আসতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং ক্ষমতার অহংকারই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছে বলেও দাবি করে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।