admin
প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ফাইনালে (পুরুষ) মুখোমুখি হোন হেমায়েত মোল্লা এবং হাফিজুর রহমান। ফাইনালে হাফিজুরকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন হেমায়েত মোল্লা। এছাড়াও তৃতীয় স্থান অর্জন করেন বাসু দাস। অপরদিকে মহিলাদেও এককে ফাইনালে মুখোমুখি হোন আফসানা নাসরিন এবং আসিয়া সুলতানা। আসিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হোন আফসানা নাসরিন এবং তৃতীয় স্থান অর্জন করেন মিনা রবি দাস। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ রানা।
তিনি বলেন, খেলাধুলা মানুষকে শুধু আর্থিক বা মানিসক সাহায্য করেনা বরং বিশ্বব্যাপি সুনাম ও পরিচিত এনে দেয়। একজন ভালো খেলোয়াড় সব সময় তার দেশ ও জাতিকে প্রতিনিধিত্ব করে। তাই খেলাধুলায় নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। ক্যারম খেলার যে আন্তর্জাতিক মান ও বিধিমালা রয়েছে তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তবেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিপুল চন্দ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ হাসান, সিলেট ক্যারম এসোসিয়েশনের সহ-সভাপতি প্রভাষক নূরে কামাল ও নামজুল হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী সৈয়দ মতিন মিয়াসহ জাতীয় ক্যারম প্রতিযোগিতায় জয়ী খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা এবং সিলেট ক্যারম এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতায় মোট ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এরমধ্যে ৯ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।-বিজ্ঞপ্তি
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও