admin

প্রকাশিত: 4:09 PM, August 18, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠান। গতকাল সোমবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের ক্ষুদে শিক্ষার্থীদের গান, কবিতা, নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি, প্রকৃতির সঙ্গে নিবিড় পরিচয় এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ।

প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাক-প্রাথমিক শাখার শিক্ষিকাদের আন্তরিক পরিকল্পনা ও পরিচালনায় সম্পূর্ণ আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত রূপ নেয়।

বর্ষাকে কেন্দ্র করে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শাখার কোমলমতি শিশুদের পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃত্তি ও নৃত্য। কখনো বৃষ্টির ছন্দ, আবার কখনো নৃত্যের তালে তালে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অডিটোরিয়ামে এক আনন্দমুখর আবহ তৈরি করে। শিশুদের এই নিবিড় পরিবেশনা এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করলেও তাদের শিকড় বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্ষাবরণের মতো আয়োজন তাদের নিজস্ব ঐতিহ্যকে জানার চমৎকার সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে, তেমনি আমাদেরও প্রতিকূল পরিস্থিতিতে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

সব মিলিয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজের এই বর্ষাবরণ অনুষ্ঠানটি পরিণত হয় ক্ষুদে শিক্ষার্থীদের হাসি, গান ও উচ্ছ্বাসে ভরা এক অনন্য সাংস্কৃতিক উৎসবে।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী