admin

প্রকাশিত: 8:54 AM, August 10, 2026

হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক দেশ গঠনে আলেম-ওলামাদের নিয়ে কাজ করতে চান প্রধানমন্ত্রী

হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক দেশ গঠনে আলেম-ওলামাদের নিয়ে কাজ করতে চান প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে। গতকাল রবিবার বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নির্বাচনের আগে আলেম-ওলামাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এসে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব। আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন যে, আমি আমার প্রিয় হুজুরের কাছে আসতে পেরেছি। তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো শেষ হয়নি। বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের মানুষকে বিভিন্ন সমস্যার খেসারত দিতে হচ্ছে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণে বর্তমানে দেশের মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। গ্যাসের যে সমস্যা চলছে, তা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ ও সন্তানরা খেয়ে-পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং শান্তিতে বসবাস করবে।

তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। সম্প্রতি বিভিন্ন মহলের বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, নির্বাচনের পরেও দেশ গঠনের কাজে আমাদের একসঙ্গে থাকতে হবে। দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

আলেম-ওলামাদের সরকারের সহযোগী উল্লেখ করে তিনি বলেন, আপনারা সরাসরিভাবে সরকারে নেই, কিন্তু সরকারের সহযোগী হিসেবে আছেন। দেশের মানুষকে সঠিক পথে পরিচালনা ও দেশকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু সরকারের একার নয়। এর আগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেন। হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল