admin
প্রকাশিত: 5:59 AM, September 8, 2026
স্টাফ রিপোর্টার:
আগামী ১৫ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় জানানো হয়, সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এ সফর সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেÑজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ, অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধন করা। এছাড়া নগরীর প্রধান সড়কগুলো চলাচলের উপযোগী করা, অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ, রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নগরীর সিএনজি স্টেশনগুলো লালদিঘীর পাড়ে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।
নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়ে সভায় জানানো হয়, পুরো সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। রাষ্ট্রপতির সফর বহরে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা এবং পুরো এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রস্তুতিমূলক এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল