admin

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

২০ বছরে পদার্পণ করল নৃত্যশৈলী, সিলেটে দুই দিনব্যাপী উৎসব শুরু

২০ বছরে পদার্পণ করল নৃত্যশৈলী, সিলেটে দুই দিনব্যাপী উৎসব শুরু

‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে ২০ বছরে পদার্পণ করল সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলী। এই মাইলফলক উদযাপন করতে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন চলবে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত। দীর্ঘ দুই দশকের পথচলায় শুদ্ধ নৃত্যচর্চা ও বিকাশে নৃত্যশৈলীর সাফল্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।

বাচিক শিল্পী নাজমা পারভীন ও সুকান্ত গুপ্ত এর যৌথ পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নালাঞ্জনা যুঁই।

মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, নৃত্যশৈলীর উপদেষ্টা কর্নেল আব্দুস সালাম বীর প্রতীক, প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক শামসুল বাছিত শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা, গীতবিতনা এর পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট সংগীত হিমাদ্রি শেখর, নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য্য, নৃত্যশৈলীর প্রধান সম্বনয়ক বিভাষ শ্যাম যাদন, লিটন থিয়েটার এর পরিচালক আব্দুল কাইয়ুম, নৃত্যশৈলীর সম্বনয়ক ইঞ্জিনিয়ার হাসিব আহমদ প্রমুখ।

উৎসবের প্রথম দিনটি ছিল নৃত্যের বৈচিত্র্যে ভরপুর। শুরুতেই বসন্তের আবহে নবীন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ‘নবীন প্রাণের বসন্তে’ দর্শকদের বিমোহিত করে। এরপর অভিজ্ঞ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে নান্দনিক নৃত্যের সংকলন ‘শেষ বিকেলের রঙ’ মঞ্চস্থ হয়। উচ্চাঙ্গ নৃত্য, লোকজ এবং সৃজনশীল নৃত্যের অপূর্ব সংমিশ্রণে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালে যাত্রা শুরু করে নৃত্যশৈলী আজ ২০ বছরে পা দিয়ে অসংখ্য গুণী শিল্পী তৈরি করেছে। এই দুই দিনের আয়োজনে অডিটোরিয়াম প্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। অতিথিরা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নৃত্যশৈলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

​শাল্লা  প্রতিনিধি:  ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস