admin
প্রকাশিত: 7:41 AM, July 21, 2026
স্টাফ রিপোর্টোর:
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় প্রস্তুতি সভা করেছে সিলেট সদর উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় সভায় সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মুমিনুজ্জামান, আব্দুল লতিফ লালা, সহকারী সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শিব্বির আহমদসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, আগামী ২৫ জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে প্রতিটি ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। এ সময় আগামী দিনের রাজপথের কর্মসূচি ও সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এমপি। এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, এবি পার্টিসহ অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।