admin
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুলিশ বক্সের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি ফলক উন্মোচন, ফিতা ও কেক কাটা এবং বিশেষ দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে এসএমপি কমিশনার বলেন, “সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোদ-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের আধুনিক ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্মপরিবেশ ও বিশ্রামের জায়গা নিশ্চিত করতেই এই আধুনিক ট্রাফিক বক্স নির্মাণ করা হয়েছে।” নতুন এই বক্স নির্মাণের সাথে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ট্রাফিক বক্স উদ্বোধনের পর পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানাধীন ঐতিহাসিক ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিক পরিদর্শন করেন। এসময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে
স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়