admin

প্রকাশিত: 8:24 AM, May 25, 2026

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র‌্যাব-৯। নির্ধারিত এলাকায় অনুমোদিত ২৪৫টি পশুরহাটগুলো নিয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গতকাল রবিবার সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৯-এর অধিনায়ক মো. তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পশুরহাট, সীমান্ত এলাকা, পর্যটনকেন্দ্র ও নগরের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে ভারতীয় গরু ও বিভিন্ন চোরাই পণ্য পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, সিলেট মহানগরে ৪টি এবং জেলা পর্যায়ে ২টি করে মোট ১২টি মোবাইল সাপোর্ট টিম মোতায়েন করা হয়েছে। এসব টিম পশুরহাট, গুরুত্বপূর্ণ সড়ক, শপিং এলাকা ও জনসমাগম পূর্ণ স্থানে টহল ও নজরদারি পরিচালনা করবে। এছাড়া পশুরহাটের নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ক্যামেরা প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো নাশকতা বা সন্দেহজনক বস্তু শনাক্তে সুইপিং টিমও প্রস্তুত রয়েছে। সংবাদ সম্মেলনে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও চোরাই পণ্য প্রবেশের বিষয়েও কথা বলেন র‌্যাব-৯ অধিনায়ক।

তিনি বলেন, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, গত দুই মাসে ভারতীয় জিরা, শাড়ি, কসমেটিক্সসহ বিভিন্ন চোরাই পণ্যবাহী অন্তত ৫ থেকে ১০টি ট্রাক জব্দ করা হয়েছে। সীমান্ত পথে গরু ও অন্যান্য পণ্য চোরাচালান ঠেকাতে বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, ঈদকে ঘিরে জাল টাকা প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি, পকেটমার ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা বলেন, ঈদে মানুষ যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে চলাফেরা করতে পারে, সে লক্ষ্যে র‌্যাব-৯ মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।