admin
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আজন্ম দিলেটবাসীর পাশে আছি, আমৃত্যু সিলেটবাসীর সেবক হিসেবে পাশে থাকতে চাই। উন্নয়ন, সংস্কার, রাজনীতি- সবকিছুতে আমার কাছে সবার আগে সিলেট। সকল ক্ষেত্রেই বিগত দেড় যুগ সিলেটবাসী উন্নয়ন বঞ্চিত। সিলেটবাসীর প্রতিনিধি হয়ে সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই। তিনি (১১ ডিসেম্বর) বৃহষ্পতিবার সিলেট নগরীর শিবগঞ্জ থেকে টিলাগড় এবং নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে এসব কথা বলেন।
খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় গেছে তখনই সিলেটবাসীর উন্নয়ন উপহার পেয়েছে। এবারো এর ব্যতিক্রম হবেনা। তিনি বলেন, দল হিসেবে বিএনপি সব সময় সিলেটের ব্যবসায়ীদের পাশে থেকেছে। সিলেটে যাতে বিনিয়োগ ও ব্যবসায়ী বান্ধব পরিবেশ বজায় থাকে, সেটি নিশ্চিত করতে আমি আমার অবস্থান থেকে সব সময় কাজ করে যাব।
গণসংযোগ ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, নিহার রঞ্জন পুরকায়স্থ, সাইফুল্লাহ খালেদ, আব্দুর রকিব তুহিন, ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কয়েস, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা