admin

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মিলনায়তনে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি” শীর্ষক বিষয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে রিপোর্ট সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, স্থায়ী কর্মনীতি, ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচী নিয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহ- সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বিষয় ভিত্তিক কোরআন ও হাদিস মুখস্তকরণ বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানএর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতে আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ , দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাছাইকৃত কর্মীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সিসিক প্রশাসক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় সিসিক প্রশাসক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী,