admin
প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৬
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার ১১নং ওয়ার্ডের অন্তর্গত কুয়ারপাড় পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ মোঃ কবির আহমদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা, মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলাউদ্দীন বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ-সম্পাদক (জলবায়ু পরিবর্তন বিষয়ক) আবু সাঈদ মোঃ তাইফ (তায়েফ)-এর সঞ্চালনায় মিছিল ও পথসভায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য মাহমুদুর রহমান মন্তাজ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, আজমল আহমদ, সাজিদ আহমদ চৌধুরী, বিএনপি নেতা ফারুক বখত, আবু ফয়েজ বাবু, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, ১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খালেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান দোলন, শেখ লিমনুজ্জামান ইমন, ফখর উদ্দীন মাহমুদ, বিপুল দাস, সুমল ঘোষ, রাহেল আহমদ, আবুল আহমদ, আবু ইউসুফ, আশরাফ আহমদ, দীলিপ কুমার চন্দ্র, নাজমুল ইসলাম, মোহাম্মদ ইসরাক মাহতাব রহমান, রবিউল আলম, বাদল করসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি
রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার
সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে
আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস