admin
প্রকাশিত: 5:15 AM, November 24, 2025
বড়লেখা প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কথা” নিয়ে গুরুত্ব তুলে ধরতে ১নং বর্ণি ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বাদ মাগরিব আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আমরা জাতীয়তাবাদী পরিবার বর্ণি ইউনিয়ন শাখার সভাপতি হাজী আব্দুস শুক্কুরের সভাপতিত্বে এবং বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ান এর পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম, কাতার বিএনপির সিনিয়র সদস্য জামাল উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রায়হান মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বর্ণি ইউনিয়ন যুবদল আহবায়ক রুহেল আহমদ, সুজানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মকবুল হোসেন সেবুল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মতিন, আমরা জাতীয়তাবাদী পরিবার বর্ণি ইউনিয়ন শাখার আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক খায়রুল ইসলাম খয়রুল, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম।
এসময় বড়লেখা উপজেলা, পৌর ও বর্ণি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও জাসাসের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় নিরাপদ ভবিষ্যৎ, চায় সুশাসন, চায় ন্যায্য সুযোগ। বিএনপির এই ৩১ দফা সেই আশা পূরণের চাবিকাঠি। এই দফাগুলো শুধু সমস্যার তালিকা নয়, বরং সমস্যার সমাধানের পথ দেখায়। এখানে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার সবকিছু নিয়ে একটি সুস্পষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, বর্ণি ইউনিয়নের রাস্তাঘাট, অবকাঠামো ও জনসেবার বর্তমান চিত্র দেখে সত্যিই দুঃখ লাগে। বছরের পর বছর মানুষ কষ্ট করে চলাচল করছে, কিন্তু উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি এসেছে বাস্তবে কিছুই হয়নি। রাস্তা ভাঙা, যোগাযোগ ব্যবস্থা দুর্বল এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বইনশাআল্লাহ বর্ণির মতো এলাকা আর অবহেলার শিকার হবে না। উন্নয়ন হবে সমানভাবে, জনগণের অধিকার অনুযায়ী। আমাদের লক্ষ্য শুধু রাষ্ট্র মেরামত নয় স্থানীয় উন্নয়নকেও প্রাধান্য দেওয়া। বর্ণির রাস্তাঘাটসহ সব মৌলিক সুবিধার উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল