admin
প্রকাশিত: 9:29 AM, July 1, 2026
বিশ্বনাথ ও ওসমানীনগরে উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও স্বেচ্ছাধীন তহবিলের টাকা বিতরণ করবেন
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির আজ বুধবার ১ জুলাই একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি জেলার বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন এবং তাঁর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ৮টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সড়কপথে সরাসরি বিশ্বনাথ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরপর সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলায় এবং বেলা সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলায় স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এবং স্বেচ্ছাধীন তহবিলের টাকা বিতরণ করবেন। দুটি অনুষ্ঠানই সিলেট জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। সরকারি এই সফর শেষে দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার যানজটমুক্ত দ্রুত যোগাযোগের জনপ্রিয় মাধ্যম মেট্রোরেল। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লাখ যাত্রী স্বাচ্ছন্দ্যে এই বৈদ্যুতিক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে বালুবাহী নৌকার মাঝির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিয়ান
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসির ফ্রিজ ভর্তি মেয়াদোর্ত্তীণ ওষুধ
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা
বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে