admin
প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আপনারা জানেন গত কয়েক মাস বিএনপি চেয়ারপার্সন ঘন ঘন রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একাধিক সমস্যায় ভুগছেন। তাই আজ আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তার দ্রুত চিকিৎসা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর হয়তো আরও কিছু পরীক্ষা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা কঠিন। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।
এসময় মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক
স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের
সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর
সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব