admin
প্রকাশিত: 1:17 PM, July 8, 2026
সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ‘গাজী বুরহান উদ্দিন সড়ক’।
অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ দিন ধরে সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও ভাঙাচোরা অংশ। ফলে রাস্তাটি এখন জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক যাতায়াত করেন। বিশেষ করে, জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীদের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা যেন এক চরম শাস্তি। সড়কের এই নাজুক অবস্থার কারণে একদিকে যেমন যাতায়াতের সময় ও খরচ দিন দিন বাড়ছে, অন্যদিকে তেমনি প্রতিনিয়ত বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি। দেশের সার্বিক উন্নয়নের এই অগ্রযাত্রার সময়ে এত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়কের এমন করুণ ও অবহেলিত অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাস্তা মানুষের অধিকার, দুর্ভোগ নয়। তাই হাজারো মানুষের এই নিত্যদিনের কষ্ট ও দুর্ভোগ বিবেচনা করে অবিলম্বে গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত