admin

প্রকাশিত: 12:42 PM, July 23, 2026

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের আলোচনা সভা

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের আলোচনা সভা

রাষ্ট্র এবং দেশের জনগণের প্রয়োজনে রিজার্ভ ফোর্স সব সময় প্রস্তুত

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, সিলেট জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি থেকে অবসরে গেলেও চেইন অব কমান্ড এবং নিজেদের আদর্শ ও মূলবোধ থেকে কখনোই বিচ্যুত হন না। সভায় উপস্থিত বক্তারা তাঁদের সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে জানান, দেশের সংবিধানের প্রতি তাদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে। রাষ্ট্র এবং দেশের জনগণের যেকোনো প্রয়োজনে, কিংবা রিজার্ভ ফোর্স হিসেবে তাঁরা সব সময়ই প্রস্তুত থাকেন। দেশের যেকোনো সংকট, দুর্যোগ বা রাষ্ট্রীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা সব সময় প্রস্তুত থাকি।

গতকাল বুধবার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির কার্যালয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশের সিলেটের সভাপতি কর্পোরাল (অব:) শোয়েব আহমেদ অভি এর সভাপত্বি ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) সৈয়দ মো: আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো: দেলওয়ার হোসেন খাঁন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব) আজিজুল ইসলাম, সহ-সভাপতি সার্জেন্ট (অব:) কবির হোসেন, সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল (অব:) ফরিদ মিয়া, কার্যকরি সদস্য ল্যান্স কর্পোরাল (অব:) মো: খোরশদ আলম। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সদস্যদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন