admin
প্রকাশিত: 12:43 PM, July 23, 2026
স্টাফ রিপোর্টার:
সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা এবং পুনর্বাসনের লক্ষ্যে ১ লাখ মার্কিন ডলারের মানবিক অনুদান প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী চীন সরকার। গতকাল বুধবার ঢাকায় এক আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ হস্তান্তর সম্পন্ন করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ-চীন সম্পর্কের এই দৃঢ় ভিত্তি নির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও সুদৃঢ় হয়।
সম্প্রতি উচ্চপর্যায়ের সফরের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ক ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন গতি এনে দিয়েছে। চীন সরকারের এই মানবিক সহযোগিতার মধ্য দিয়ে প্রমাণ হয়, সুসময়ের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে রয়েছে। অনুষ্ঠান শেষে আশা প্রকাশ করা হয় যে, মানবিক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার এই সুদৃঢ় বন্ধন ভবিষ্যতেও দুই দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ
সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে
শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন