admin
প্রকাশিত: 7:17 AM, July 28, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে সি.আর মামলা (মামলা নং- ৮৫/২০২৬) দায়ের করা হয়েছে। গত ১১ জুন সিলেটের মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলগ্রহণকারী ০৫ নং আদালতে শেখপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়ার স্ত্রী সাহানা বেগম (৪৯) বাদী হয়ে এ নালিশি আরজি দাখিল করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, মৃত শফিক মিয়ার পালিত মেয়ে ফাতেমা খানম, আতিকুর রহমান, বসির মিয়া, খালেদ হোসেন জগলু ও সাকিফ। অভিযুক্তরা সকলেই স্থানীয় শেখপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার আরজি সূত্রে জানা যায়, বাদী সাহানা বেগম বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়াকে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। গত ১৮ এপ্রিল ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্বামী মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর থেকে অভিযুক্তরা বীর মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ, মূল্যবান দলিলপত্র ছিনিয়ে নেওয়া এবং বসতঘর থেকে বিধবা সাহানা বেগমকে উচ্ছেদের চক্রান্ত শুরু করে।
নথি অনুযায়ী, গত ২২ এপ্রিল অভিযুক্তরা বেআইনিভাবে ঘরে প্রবেশ করে বাদীকে ঘর ছাড়তে চাপ দেয়। অন্যথায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায়। এতে অস্বীকৃতি জানালে বাদীর ওপর শারীরিক হামলা, শ্লীলতাহানি ও গুরুতর জখম করা হয়। ওই সময় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করা হলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
পরবর্তীতে গত ৪ জুন দ্বিতীয় দফায় আসামীরা পুনরায় ঘরে অনধিকার প্রবেশ করে বাদীর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। একই সাথে দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। ডাক-চিৎকারে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা বসতঘর জ্বালিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়ে সরে পড়ে।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বাদীকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তিনি ৪ থেকে ৫ জুন পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে তাতে ব্যর্থ হওয়া এবং থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৫/৩০৭/৩৫৪/৩৮৫/৫০৬/৩৪ ধারায় আনীত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন গ্রহণ করেছেন।
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম
প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়