admin
প্রকাশিত: 3:59 PM, July 30, 2026
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল বুধবার দুপুরে সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচির আওতায় এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একপাশে ছোট একটি ফুলের বাগান ও আরেক পাশে ফলদ ও ওষধি গাছের চারা লাগানো হয়।সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচী শেষে ক্লাবের ইসি মেম্বার নূরজাহান আক্তারকে ক্লাব পিন পরিয়ে বরণ করেন ক্লাব প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট-২ নিপা মনির, সেক্রেটারি শাকিলা ববি, ইসি মেম্বার সুমি বেগম ও নূরজাহান আক্তার, জেনারেল মেম্বার সৈয়দা হুমায়রা জাহান শম্পা, সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে গাছের প্রয়োজনীয়তা ও যত্ন নিয়ে আলোচনা করেন ক্লাব সদস্যরা। এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছ কেন অপরিহার্য তা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন। এবং প্রাচীনকাল থেকেই গাছ কিভাবে পরম বন্ধু হিসেবে ছায়া, ফল, ফুল এবং জীবন রক্ষাকারী অক্সিজেন দিয়ে আসছে তা বর্ণনা করেন। পাশাপাশি গাছে নিয়মিত পানি দেওয়া ও গাছের যত্ন নেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।
সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে
শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল