admin

প্রকাশিত: 4:12 PM, July 30, 2026

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত অবকাঠামো, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। গতকাল বুধবার দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ সংস্কার, দুটি ফটক নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেটের শিক্ষা বিস্তারে ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো কাঙ্ক্ষিত মানে উন্নীত হয়নি। তাই শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন বিদ্যালয়টির উন্নয়নকাজ হাতে নিয়েছে।

তিনি জানান, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দুটি নতুন ফটক নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে বিদ্যালয়ের অন্যান্য অবকাঠামোগত সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও আধুনিক শিক্ষা পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার। এ সময় সিনিয়র শিক্ষক মো. আজিজুর রহমান, মো. আবুল খায়ের, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল