admin
প্রকাশিত: 2:23 PM, July 31, 2026
সিলেটে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি হোটেলের মিলনায়তনে দিনব্যাপী ‘তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা, তথ্য আবেদন প্রক্রিয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই আইনের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করা হয়। একই সাথে আইনটির প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায় নিয়েও মতামত ব্যক্ত করেন বক্তারা। বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নেন। উন্মুক্ত আলোচনায় মুক্তমত ব্যক্ত করেন সিনিয়র আইনজীবী দেলওয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রওশন আরা মুকুল, রিডো বাংলাদেশের আব্দুল মালেক, আরডব্লিউডিও-র প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহেদুল ইসলাম রশিদ, ব্লাস্ট-এর অ্যাডভোকেট আসমা আরা বেগম এবং একডো-র প্রোগ্রাম সমন্বয়কারী মোমতাহিনুর রহমান চৌধুরী এবং তানজিনা বেগম। এছাড়া মানবাধিকার ও সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক কাইয়ুম উল্লাস, কামরুল ইসলাম মাহি, শফি উদ্দিন এবং ইমরান আহমদ। সমাপনী বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে সাধারণ মানুষের তথ্য পাওয়ার পথকে আরও সুগম করবে।-বিজ্ঞপ্তি
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত সালেহ আহমদের মেয়ে মাহমুদা সুলতানা পলীকে ঘিরে প্রেমের সম্পর্কের আড়ালে
ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজিজুর রহমান (৩৯) নামে এক
ইকবাল বাহার কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মরহুম জাহাঙ্গীর আলমের রুহের
মো.জুনেদ আহমদ,ফ্রান্স ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ইতালিমুখী অবৈধ
সুনামগঞ্জ প্রতিনিধি: মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ
হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক
নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও