admin

প্রকাশিত: 2:33 PM, August 4, 2026

সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ৫ আৃগস্ট বুধবার সকাল ১০টায় নগরীর রিকাবীবাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৪টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঘোষিত সকল কর্মসূচি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সাথে সফল করতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ৬টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ছাত্র-জনতার ত্যাগে অর্জিত নতুন স্বাধীনতা আমাদের দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে: আতিকুর রহমান

ছাত্র-জনতার ত্যাগে অর্জিত নতুন স্বাধীনতা আমাদের দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে: আতিকুর রহমান

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত

শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপাক্ষিক বৈঠক কফিল আকামা নবায়ন না করলেও অন্য কফিলের অধীনে নবায়নের সুযোগ

শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপাক্ষিক বৈঠক কফিল আকামা নবায়ন না করলেও অন্য কফিলের অধীনে নবায়নের সুযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এলো স্বস্তির খবর। এখন থেকে কোনো কর্মীর মূল নিয়োগকর্তা (কফিল) আকামা

২০২৪-এর রক্তঝরা ৪ আগস্ট গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারে আজও থামেনি স্বজন হারানোর কান্না

২০২৪-এর রক্তঝরা ৪ আগস্ট গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারে আজও থামেনি স্বজন হারানোর কান্না

গোলাপগঞ্জ প্রতিনিধি: আজ শোকাবহ ৪ আগস্ট। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ইতিহাসে সংযোজিত হওয়া সবচেয়ে নির্মম ও কলঙ্কিত এক

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নতুন এই ভবনের ফলক উন্মোচন করা

শৃঙ্খলা-পেশাদারিত্বে ছাড় নয় জনসেবার মান বাড়ানোর নির্দেশ : এসএমপি কমিশনার

শৃঙ্খলা-পেশাদারিত্বে ছাড় নয় জনসেবার মান বাড়ানোর নির্দেশ : এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন নবাগত

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল

স্টাফ রিপোর্টার : সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের

প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি,