admin

প্রকাশিত: 11:45 AM, August 5, 2026

২০২৪-এর রক্তঝরা ৪ আগস্ট গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারে আজও থামেনি স্বজন হারানোর কান্না

২০২৪-এর রক্তঝরা ৪ আগস্ট গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারে আজও থামেনি স্বজন হারানোর কান্না

গোলাপগঞ্জ প্রতিনিধি:

আজ শোকাবহ ৪ আগস্ট। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ইতিহাসে সংযোজিত হওয়া সবচেয়ে নির্মম ও কলঙ্কিত এক কালো অধ্যায়। দুই বছর আগে আজকের এই দিনে ফ্যাসিবাদী শাসনের বুলেট থেকে বাঁচতে গিয়ে পুলিশ, বিজিবি ও দলীয় ক্যাডারদের নির্বিচার গুলিতে রক্তে রঞ্জিত হয়েছিল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা। ৪ আগস্টের সংঘর্ষে এক দিনেই প্রাণ হারিয়েছিলেন ছয়জন উদীয়মান তরুণ ও যুবক, আর পরদিন ৫ আগস্ট সরকার পতনের আনন্দ-মিছিলে আরও একজন শহীদ হন। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতেও স্বজন হারানোর তীব্র যন্ত্রণা আর বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে দিন কাটাচ্ছেন গোলাপগঞ্জের এই সাত শহীদ পরিবার।

ঐতিহাসিক তথ্য সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা অমান্য করে সকাল থেকেই গোলাপগঞ্জ সদর, ঢাকাদক্ষিণ বাজার ও ভাদেশ্বরসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারী ছাত্র-জনতা। সকাল ৯টার দিকে ঢাকাদক্ষিণ বাজারে বিজিবির একটি টহল দলের সঙ্গে আন্দোলনকারীদের প্রথম দফায় বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আত্মরক্ষার অজুহাতে বিজিবি ও পুলিশ রাবার বুলেটের পাশাপাশি স্প্রিং বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে শত শত মানুষ আহত হন।

পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও ছাত্রদের সাথে যোগ দেন। ঢাকাদক্ষিণ থেকে বিজিবি সদস্যদের একটি দল পিছু হটতে বাধ্য হয়। পথিমধ্যে ধারাবহর ও বারকোট এলাকায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় জনতা সড়কে ব্যারিকেড দিয়ে মসজিদে মাইকিং করে বিজিবি ও পুলিশকে ঘেরাও করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি গুলিবর্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারান তাজ উদ্দিন, নাজমুল ইসলাম ও সানি আহমদ। গুরুতর আহত অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান তরুণ জয় আহমদ।

চারজন শহীদের খবর ছড়িয়ে পড়লে পুরো গোলাপগঞ্জ সদর উত্তপ্ত হয়ে ওঠে। বিজিবি ও পুলিশ পিছু হটে উপজেলা পরিষদে আশ্রয় নিলে সেখানে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনা সহায়তায় উদ্ধার করা হয়। এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা গোলাপগঞ্জ মডেল থানা ঘেরাও করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় গুলিতে ঘটনাস্থলেই নিহত হন গৌছ উদ্দিন ও মিনহাজ আহমদ। ৫ আগস্ট সরকার পতনের দিন গুলিতে প্রাণ হারান কানিশাইল গ্রামের তরুণ কামরুল ইসলাম পাবেল।

জুলাই অভ্যুত্থানে গোলাপগঞ্জের বীর শহীদগণ, নাজমুল ইসলাম (২৪) — নিশ্চিন্ত, লক্ষণাবন্দ ইউনিয়ন, জয় আহমদ (১৮) দক্ষিণ রায়গড়, লক্ষণাবন্দ ইউনিয়ন, সানি আহমদ (২২) পশ্চিম আমুড়া শিলঘাট, তাজ উদ্দিন (৩৯) বারকোট, ঢাকাদক্ষিণ ইউনিয়ন, মিনহাজ আহমদ (২৩) দত্তরাইল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন, গৌছ উদ্দিন (৩৫) উত্তর ঘোষগাঁও, গোলাপগঞ্জ পৌরসভা, কামরুল ইসলাম পাবেল (২৩) কানিশাইল, গোলাপগঞ্জ পৌরসভা।

হত্যাকাণ্ডের পর নিহতদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানা ও সিলেট জেলা আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর দল দু’দফায় গোলাপগঞ্জে সরেজমিনে তদন্ত চালিয়ে গেলেও দুই বছর পর আজও কোনো মামলার চূড়ান্ত চার্জশিট জমা হয়নি, শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার কার্যক্রম।

সন্তান, স্বামী ও ভাই হারানোর শোকে আজও প্রতিটি পরিবারে মাতম চলছে। আজকের এই দিনে শোকসন্তপ্ত পরিবার ও গোলাপগঞ্জবাসীর একটাই দাবি— ছাত্র-জনতার রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশে অনতিবিলম্বে এসব হত্যাকাণ্ডের পেছনের নির্দেশদাতা ও প্রত্যক্ষ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হোক, যেন বীর শহীদদের আত্মত্যাগ চিরজাগরুক থাকে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বুরুঙ্গা স্কুল মাঠে মাটি ভরাট; মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি খেলোয়াড়দের

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বুরুঙ্গা স্কুল মাঠে মাটি ভরাট; মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি খেলোয়াড়দের

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী

ফেসবুকে মোদির ভিডিও অপসারণ  জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

ফেসবুকে মোদির ভিডিও অপসারণ জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জকিগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও

মাশরুম চাষী সৈয়দুর রহমানের প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব

মাশরুম চাষী সৈয়দুর রহমানের প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব

রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর

সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ

সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি

জৈন্তাপুরে ১৪৮ বস্তা জিরা ভর্তি কাভার্ডভ্যান ডাকাতি ওসির বিরুদ্ধে ডাকাতদের মদদ ও টালবাহানার অভিযোগ

জৈন্তাপুরে ১৪৮ বস্তা জিরা ভর্তি কাভার্ডভ্যান ডাকাতি ওসির বিরুদ্ধে ডাকাতদের মদদ ও টালবাহানার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটি কাভার্ডভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। একই সাথে ঘটনা ধামাচাপা দিতে