admin
প্রকাশিত: 5:37 AM, December 23, 2025
সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও শ্রমিকদের মধ্যকার দীর্ঘদিনের জটিলতা অবসানের উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আগামী সাত দিনের মধ্যেই যাত্রী, শ্রমিক ও মালিক—সকল পক্ষের স্বার্থ বিবেচনা করে নতুন ভাড়া পুনঃনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
সোমবার দুপুর ৩টায় এসএমপি সদর দপ্তরের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বর্তমানে ভাড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও বাস্তবতার চিত্র তুলে ধরেন। কমিশনার তাদের কথা শোনেন এবং একটি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, আমরা সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের জন্য একটি নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করছি। আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে পর্যালোচনা করে যাত্রী, শ্রমিক ও মালিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, পূর্বে নির্ধারিত ভাড়া নিয়ে বিভিন্ন এলাকায় যাত্রী ও শ্রমিকদের মধ্যে যে জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের দায়িত্ব হলো এমন ব্যবস্থা করা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আলম। এছাড়াও সভায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে এসএমপি সিএনজি চালিত অটোরিকশার ভাড়ার একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ করে জনমত আহ্বান করেছিল। যাত্রী ও শ্রমিকদের পক্ষ থেকে আসা বিভিন্ন মতামতের ভিত্তিতেই এখন এই চূড়ান্ত ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত