admin
প্রকাশিত: 7:31 AM, August 9, 2026
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মান্নান মেম্বার ও তার ছোট ভাই লোকমানকে ঘিরেই পরিচালিত হচ্ছে এই চক্র।
স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জাফলং সীমান্তের লাল মাটি এলাকাকে ব্যবহার করে ভারতীয় বিভিন্ন পণ্য, সুপারি, গবাদিপশু ও মাদকসহ নানা ধরনের অবৈধ পণ্য পাচার করা হচ্ছে। বিজিবি ক্যাম্পের একেবারে কাছাকাছি এলাকায় দিন-রাত এসব কর্মকাণ্ড চললেও কার্যকরভাবে তা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
সীমান্তকেন্দ্রিক চোরাচালানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে ব্যবসায়ী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয় স্থানীয়দের দাবি, মান্নান মেম্বার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) নাম ব্যবহার করে এবং তার ছোট ভাই লোকমান স্থানীয় থানা পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করেন। নিজেকে আড়ালে রেখে ভাইকে দিয়ে চোরাচালান পরিচালনার অভিযোগ
স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, মান্নান মেম্বার বর্তমানে নিজেকে অনেকটা আড়ালে রেখে তার ছোট ভাই লোকমানের মাধ্যমে সীমান্তকেন্দ্রিক চোরাচালানের কার্যক্রম পরিচালনা করছেন। সীমান্তের বিভিন্ন পয়েন্টে পণ্য আনা-নেওয়া, পরিবহন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে লোকমান সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দুই ভাইয়ের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে বলে দাবি তাদের। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মান্নান মেম্বার আওয়ামী লীগের সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সচেতন মহলের দাবি, জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করে থাকলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মান্নান মেম্বারের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল