admin
প্রকাশিত: 8:43 AM, August 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গের ভয়াবহতা কোনোভাবেই কমছে না। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৮ বছরের শ্যামলা রানী দাসসহ তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন সন্দেহভাজন রোগী।
গতকাল রবিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মৃত তিনজনের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জের সাড়ে তিন বছরের শিশু মো. এহসান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, হবিগঞ্জের ১৮ বছরের তরুণী শ্যামলা রানী দাস হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাসের শিশু আয়ান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছর সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৫ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ৮২৭ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে সর্বোচ্চ ৩৫১ জন সুনামগঞ্জে, সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন (দুজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১০২ জন রয়েছেন।
এদিকে শনিবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউ না পেয়ে দুই ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসাধীন অবস্থায় দোয়ারাবাজারের আট মাসের শিশু আয়ানের মৃত্যুর পর মা-বাবা আহাজারি করেন।
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও
কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে