admin

প্রকাশিত: 8:59 AM, August 10, 2026

শান্তিগঞ্জে নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের আত্মপ্রকাশ

শান্তিগঞ্জে নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের আত্মপ্রকাশ

“প্রাণপ্রিয় প্রাঙ্গণ, আজীবন বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে অবস্থিত ঐতিহাসিক নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে “নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন”। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। গত শনিবার নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের কমিটি গঠন ও আত্মপ্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার সাংবাদিক এমজেএইচ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র মুফতি নূর আহমদ এবং গীতা পাঠ করেন সনজিৎ কুমার দাস।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর হোসাইন। আরও বক্তব্য রাখেন- সুজাদ মিয়া, জিতু আহসান, মাসুদা আক্তার, লাভলী বেগম, দিপু দে, মনু মিয়া, মামুন মিয়া, জিয়ানুর রহমান, কামরুল ইসলাম সুমন ও আখলাকুল আম্বিয়া কামরুল প্রমূখ।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- রয়েল আহমদ, নজরুল ইসলাম, আলাল মিয়া, জুবায়ের ইসলাম, আল আমিন, আশিক মিয়া, জমশেদ আলী, সজিব আহমদ, মারুফ আহমদ, জাবেদ আহমদ, এস এম রাহাত, মাহবুবুর রহমান, মোহাম্মদ সুজাত, পিন্টু চন্দ্র শীল, নূর আহমদ সবুজ, সোহান মিয়া, কৌশিক দে, হাসান মিয়া, তাকবীর রহমান, মিছবাহ উদ্দিন, সাজু মিয়া, মিলন মিয়া, জুয়েল মিয়া, শাহিনূর আলম তুহিন, সালমান আহমদ, রাজিবুর রহমান, আলী আহমদ, ফাইয়াজ আহমদ, সুহানুর রহমান অপু, আলী আকবর, সুহেব মিয়া, আলী আহমদ, সোহাগ আহমদ, তোফায়েল আহমদ, জুয়েল আহমদ, শাহিনুর মিয়া, রাজিব আহমদ, সাবিহা সিদ্দিকা, ওয়াজিদা আক্তার ও ছাইদুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের সদস্যরা হলেন—এমজেএইচ জামিল, জাহাঙ্গীর হোসাইন, নির্মল কান্তি দে, শাহ আলম, শহিদুল হক, শরীফ উদ্দিন ও মীর হোসেন।

দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর নির্বাচন বোর্ড পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে ফরিদ আহমদকে সভাপতি, মাস্টার নির্মল কান্তি দে’কে সিনিয়র সহ-সভাপতি, সোহাগ আহমদ আল-আমিনকে সাধারণ সম্পাদক, সাংবাদিক আমিনুল হক খোকনকে সাংগঠনিক সম্পাদক এবং মামুন আহমদকে অর্থ সম্পাদক করা হয়। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।