admin
প্রকাশিত: 3:07 PM, August 11, 2026
প্রধানমন্ত্রীর শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে প্রতিষ্ঠিত লামাকাজী এম এ খান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে ছাতকসহ বিভিন্ন পৌরসভায় পরিবহন চাঁদাবাজি বন্ধ, ব্যাটারিচালিত ভ্যানের মাধ্যমে পণ্য পরিবহন বন্ধ, কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ এবং সংগঠনের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার বেলা ২টায় নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান শ্রমিক নেতারা। এতে সিলেটের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক মালিক নেতা আক্তার রশীদ চৌধুরী, মুজিবুর রহমান, কয়ছর আহমদ জালালী, শাহজাহান আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপদিত কাউছার আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সম্পাদক মাহবুব মিয়া মবু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মত্তছির আলী, শ্রমিক নেতা আহমদ আলী স্বপন, আব্দুল মতিন, সাইফুল আলম, মাছুম আহমদ, জুলহাস আহমদ বাদল, কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াছ আহমদ, আলেক আহমদ সোহেল, জোমায়েল আহমদ জুমেল, আইন উদ্দিন, ফুল মিয়া, আফরোজ আলী, ফারুক আহমদ, সাইদুর রহমান সাইদুর, রাজু মিয়া, প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সালাম, ইউসুফ মিয়া ও তুলা মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লামাকাজী এম এ খান সেতু নির্মাণে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁর নামেই সেতুটির নামকরণ করা হয়েছে। অথচ বছরের পর বছর ধরে এ সেতু দিয়ে চলাচলকারী পরিবহন থেকে টোল আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে।
তারা বলেন, “প্রধানমন্ত্রীর শ্বশুরের নামে প্রতিষ্ঠিত সেতুতে এখনো টোল আদায় সিলেটবাসীর জন্য লজ্জার।” অবিলম্বে লামাকাজী সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধে প্রধানমন্ত্রীসহ সিলেটের মন্ত্রীদের প্রতি জোর দাবী জানান তারা।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট