admin
প্রকাশিত: 4:06 PM, August 11, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হলে সেই নেতৃত্ব থেকে ইতিবাচক ফল পাওয়া যায়। বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃত্ব গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়েছে; তাই তারা ব্যবসায়ীদের কল্যাণে সফলভাবে কাজ করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।
গতকাল সোমবার রাতে বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা ব্যবসায়ীদের আস্থা ও ভোটে নির্বাচিত হয়েছেন। তাই তাদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বক্তব্যকালে সিসিক প্রশাসক মদীনা মার্কেট এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপন এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে জেব্রা ক্রসিং সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মদীনা মার্কেট সিলেট নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। নগরীর ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করতে ব্যবসায়ী সমাজের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।
বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির সভাপতি খলিলুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হোমায়দি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলীম উদ্দিন। মাওলানা ইমরুল হাসান জাফরির তেলাওয়াত শেষে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমান, এডহক কমিটির যুগ্ম সদস্যসচিব উসমান গণি, সহকারী নির্বাচন কমিশনার সেলিম আহমদ শিবলু, আব্দুর রাজ্জাক রাজন, রুবেল বক্ত ও আবিদ খান সজিব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সভাপতি আমির হোসেন, সিনিয়র সহসভাপতি জুবের আহমদ, সহসভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ রহমান, ফারুক মিয়া, কাহার রহমান, বেলাল আহমদ, মানিক মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মাওলানা ইমরুল হাসান জাফরী, বশির আহমদ, আলাক আহমদ, হাবিবুর রহমান তালুকদার, ওমর আলী ও জামাল আহমদকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলীম উদ্দিন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।