admin
প্রকাশিত: 11:52 AM, August 12, 2026
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে পুরো অঞ্চল জুড়ে তীব্র পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এই বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি (শিমুলতলা) গ্রামের জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্না।
অভিযোগ রয়েছে, তার বাবা জিয়াদ আলী বর্তমানে রানিং ইউপি চেয়ারম্যান। বিগত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে বিএনপি পরিচয়ে তৎপরতা চালাচ্ছেন।
দীর্ঘ দুই দশক ধরে বালু ও পাথর লুটের সাথে জড়িত মোহাম্মদ আলী স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে ড্রেজার ও লিস্টার মেশিন বসিয়ে দিন-রাত বালু-পাথর উত্তোলন করছেন। পিয়াইন নদীতে ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলনের কথা থাকলেও নিয়ম তোয়াক্কা না করে রাতের আঁধারে ড্রেজার চালানো হচ্ছে।
গত বছর ধলাই নদীর ইজারার বহির্ভূত এলাকা ঢালোরপাড়ে গিয়ে অবৈধভাবে প্রায় ১৫-২০ লাখ ঘনফুট মালামাল তুলে বিক্রি করা হয়। এর ফলে ধলাই নদীর ঢালোরপাড় এলাকার শফিক মিয়ার (হবি মিয়া) বসতবাড়ি ও জমিসহ তীরের মাটি কেটে নেওয়ায় নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া ঐতিহাসিক মিয়া বাড়িসহ বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি তীব্র হুমকির মুখে পড়েছে। বর্তমানে চেলা নদী ও কাঁঠালবাড়ি গ্রামের ভেতরের অংশে নদী ধ্বংসের একই অপচেষ্টা চলছে।
সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে গড়ে তোলা হয়েছে শক্তিশালী সিন্ডিকেট। অভিযুক্ত মোহাম্মদ আলী জিন্নার গ্রামে (কাঁঠালবাড়ি) আনুমানিক ২ কোটি ফুট বালুর একটি বিশাল মজুদের চারভাগের একভাগই (প্রায় ৫০ লাখ ফুট) তার একক নিয়ন্ত্রণে রয়েছে, যা দীর্ঘ ১-দেড় বছর ধরে জমে থাকা সত্ত্বেও এখনো সিজ (বাজেয়াপ্ত) করা হয়নি।
কোম্পানীগঞ্জ ও ছাতকের বিভিন্ন পয়েন্টে আরও প্রায় ৮-১০ কোটি টাকা মূল্যের অবৈধ বালু ও পাথর মজুদ রয়েছে, যার মধ্যে কিছু অংশ বিস্তর স্থান জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মামলা চলমান রয়েছে। এছাড়া জালিয়াতি, চেক ডিজঅনার ও অবৈধ মালামাল মজুদসহ অন্তত ১০-১৫টি মামলা রয়েছে, যার কয়েকটিতে সাজাপ্রাপ্ত হয়ে সম্প্রতি সে জেল খেটে জামিনে বের হয়েছে।
নদী রক্ষা ও অবৈধ উত্তোলন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয়রা পদক্ষেপ নিতে গেলে হামলা ও হুমকির শিকার হতে হয়। স্থানীয় ভুক্তভোগী ও সচেতন সমাজ এই মূলহোতা মোহাম্মদ আলী জিন্নাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল