admin
প্রকাশিত: 5:25 AM, August 13, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে নতুন করে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন চয়ন সরকার নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তিনি বর্তমানে চাকরিতে না থাকলেও বিভিন্ন সার্জেন্টের সঙ্গে যোগাযোগ রেখে আটক করা নম্বরবিহীন ‘ওয়ান টেস্ট’ গাড়ি ছাড়িয়ে নেওয়া এবং পরবর্তীতে মাসিক চুক্তিতে সেসব গাড়ি নগরীর বিভিন্ন সড়কে চলাচলের সুযোগ করে দেওয়ার সঙ্গে সম্পৃক্ত।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, চয়ন সরকারের বাড়ি সুনামগঞ্জ। তিনি ১৭ মার্চ ২০১৯ সালে রেকারে চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে তিনি ওই চাকরিতে নেই। এরপরও কীভাবে তিনি দায়িত্বপ্রাপ্ত সার্জেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আটক করা গাড়ি অফিস থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, নম্বরবিহীন কিংবা ‘ওয়ান টেস্ট’ গাড়ি আটক হওয়ার পর কথাবার্তার মাধ্যমে সেগুলো ছাড়িয়ে নেওয়া হয়। পরে মাসিক চুক্তির ভিত্তিতে এসব গাড়িতে ভুয়া বা অসামঞ্জস্যপূর্ণ নম্বর প্লেট ব্যবহার করে মহানগর এলাকায় চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে।
এ প্রক্রিয়ায় অকশনের প্লেট ও জিডি নম্বর ব্যবহারের অভিযোগও রয়েছে। ‘অভিযোগে বলা হয়েছে, মৌলভীবাজার রোডের কিছু ‘ওয়ান টেস্ট’ গাড়ি অকশনের প্লেটসহ মৌলভীবাজার এলাকা থেকে হুমায়ুন রশীদ চত্বর, কদমতলী পয়েন্ট, টার্মিনাল হয়ে স্টেশন ক্রসিং ব্রিজের মুখ পর্যন্ত চলাচল করছে।অন্যদিকে, বিয়ানীবাজার রোডের কিছু ‘ওয়ান টেস্ট’ গাড়িও অকশনের প্লেট ব্যবহার করে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত চলাচল করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এসব গাড়ির মাসিক ‘কন্টাক্ট’ বা ব্যবস্থাপনার সঙ্গে চয়ন সরকারের সম্পৃক্ততা রয়েছে। অথচ তিনি বর্তমানে রেকারে কর্মরত নন। ফলে চাকরিতে না থেকেও কীভাবে তিনি পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চয়ন সরকারের পুলিশের সার্জেন্টদের সঙ্গে নিয়মিত অবস্থান ও যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের প্রশ্ন চয়ন কি কোনো সার্জেন্টের ব্যক্তিগত সহকারী বা কথিত ‘পকেট ড্রাইভার’ হিসেবে কাজ করছেন, নাকি অন্য কোনো পরিচয়ে পুলিশের সঙ্গে চলাফেরা করছেন?
যদি তিনি বর্তমানে পুলিশের কোনো দায়িত্বে না থাকেন, তাহলে সরকারি কার্যক্রমে তার প্রবেশাধিকার বা আটক গাড়ি ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তারের সুযোগ কোথা থেকে আসছে এ বিষয়টি তদন্তের দাবি রাখে। অভিযোগকারীদের আরও দাবি, অকশনের নামে গাড়ির প্লেট ও জিডি নম্বর ব্যবহার করে মহানগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হলে তা আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। একই সঙ্গে এর মাধ্যমে কেউ অবৈধভাবে আর্থিক সুবিধা নিচ্ছে কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন। তাদের প্রশ্ন, চাকরিতে না থাকা একজন ব্যক্তি যদি নিয়মিতভাবে সার্জেন্টদের সঙ্গে থেকে আটক গাড়ি ছাড়িয়ে নেওয়া ও সেগুলো নগরীতে চলাচলের ব্যবস্থা করতে পারেন, তাহলে তার পেছনে কারা রয়েছেন? এ ঘটনায় চয়ন সরকার একা নাকি কোনো প্রভাবশালী ব্যক্তি বা চক্রের সহযোগিতায় এসব করছেন—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চয়ন সরকারের মোবাইলে কল দেওয়া হলেও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের কাছে এখন মূল প্রশ্ন চয়ন সরকার বর্তমানে কোথায় কর্মরত, পুলিশের সঙ্গে তার সম্পর্ক কী, আটক গাড়ি ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তার কোনো বৈধ কর্তৃত্ব রয়েছে কি না এবং অকশনের প্লেট বা জিডি নম্বর ব্যবহার করে মহানগর এলাকায় গাড়ি চলাচলের অভিযোগের সত্যতা কতটুকু? অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল